
কমলপুর নজরুল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল গর্ব, আনন্দ ও মানবিকতার আবহ। মেগা বুক ডিস্ট্রিবিউশন কর্মসূচির পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।এই বছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রাচী পাল রাজ্যে প্রথম স্থান অধিকার করে মহকুমার মুখ উজ্জ্বল করে। পাশাপাশি আরও দুইজন কৃতি শিক্ষার্থী রাজ্যের সেরা দশে স্থান পেয়ে সম্মানিত হন।অন্যদিকে, সমাজের পিছিয়ে পড়া অংশের পাশে দাঁড়িয়ে নগরপঞ্চায়েত ১২৫টি অসচ্ছল পরিবারের হাতে পড়াশোনার প্রয়োজনীয় বই তুলে দেয়, যা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার সাফল্য উদযাপনের পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক বার্তা দিল কমলপুর নগরপঞ্চায়েত।