
প্রেমঘটিত ঘটনার জেরে মর্মান্তিক পরিণতি। কলমছড়া এলাকার এক যুবতীর বিষপান করে আত্মহত্যার চেষ্টার পর জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উঠেছে গুরুতর অভিযোগ।
ঘটনাটি ঘটেছে কলমছড়া এলাকায়। অভিযোগ, প্রেমিকের নেতৃত্বে একদল যুবক বাড়িতে এসে মৃতার মা-বাবাকে অপমান করে। সেই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবতী।পরবর্তীতে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।পরিবারের অভিযোগ, প্রেমিকের প্ররোচনাতেই এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন তাঁদের মেয়ে।"
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।