
উত্তর জেলার বাঘবাসা বিধানসভার অন্তর্গত সোনাপুর এলাকায় জুরি নদীর তীররক্ষা প্রকল্পকে ঘিরে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। প্রায় এক কোটি টাকার এই প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
জুরি নদীর ভাঙন রোধে জল সম্পদ দপ্তরের উদ্যোগে সোনাপুর ৫ নম্বর ওয়ার্ডে শুরু হয় তীররক্ষা প্রকল্প। দীর্ঘদিনের ভাঙন সমস্যার কারণে এলাকাবাসীর বাড়িঘর হুমকির মুখে পড়েছিল।প্রথম থেকেই এই প্রকল্পকে ঘিরে এলাকায় আশা তৈরি হলেও, কাজ শুরুর পর থেকেই অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে। স্থানীয়দের দাবি, ব্লক বসানোর ক্ষেত্রে নির্ধারিত মাপ মানা হয়নি এবং ডোজার দিয়ে নদীর পাড় কাটার কাজেও গুরুতর অনিয়ম হয়েছে।এই কাজের দায়িত্বে রয়েছেন ধর্মনগরের ঠিকাদার Siddhartha Chakraborty। তাঁর বিরুদ্ধে নিম্নমানের কাজ ও নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারাসাম্প্রতিক ভারী বৃষ্টির পর জুরি নদীতে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। অনেকেই আশঙ্কা করছেন, যেকোনো সময় বাড়িঘর নদীগর্ভে চলে যেতে পারে।
এলাকাবাসীর দাবি, দ্রুত উচ্চস্তরের তদন্ত করে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।