
মাছ ধরতে গিয়ে মর্মান্তিক ঘটনা। নদীর জলে তলিয়ে গেল এক বিবাহিত যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার বাবুল চৌমুহনী এলাকায়।
শুক্রবার দুপুরে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী এলাকার বাসিন্দা Rakesh Shil সীমান্ত লাগোয়া ঈষানচন্দ্রনগর স্কুল সংলগ্ন নদীতে মাছ ধরতে নামেন।স্থানীয়দের মতে, টানা দুইদিনের বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে গিয়েছিল। সেই অবস্থাতেই তিনি নদীতে নামতেই আচমকা জলের স্রোতে তলিয়ে যান।তার সঙ্গে থাকা লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে, কিন্তু ততক্ষণে তিনি নিখোঁজ হয়ে যান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। শুরু হয় উদ্ধার অভিযান। পরে ডুকলী আরডি ব্লকের চেয়ারম্যান ভোলন সাহাও ঘটনাস্থলে পৌঁছান।এনডিআরএফ টিমকেও খবর দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধানে চলছে জোরদার তল্লাশি অভিযান।