ত্রিপুরা
img

আন্তর্জাতিক শ্রমিক দিবসে আগরতলা প্রেস ক্লাবে আলোচনা সভা

আন্তর্জাতিক শ্রমিক সমিতি দিবস উপলক্ষে শ্রমিক অধিকার ও বর্তমান পরিস্থিতি নিয়ে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই আলোচনা সভা। শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হয় অনুষ্ঠানে।সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের সংগঠিত হওয়া এবং অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শ্রমিক সংহতির বার্তা নিয়ে এই আলোচনা সভা শেষ হয়। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।