
শুক্রবার ১লা মে বাইখোড়া বাজারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় ড্রিম লাইফ এডুকেয়ার সেন্টার। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে এই সেন্টারের শুভ সূচনা করেন জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক Bikash Debnath।এই সেন্টারের কর্ণধার Abhijit De জানান, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। বহিঃরাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতারণা এড়িয়ে স্বচ্ছ গাইডেন্স দেওয়ার ওপর জোর দেওয়া হবে বলে জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব চড়কবাই গ্রাম পঞ্চায়েতের প্রধান Biswajit Shil, উপপ্রধান Narayan Shil, শান্তির বাজার প্রেসক্লাবের সভাপতি Sajal Kanti Baidya, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে নতুন দিশা দেখাতে শুরু করল ড্রিম লাইফ এডুকেয়ার সেন্টার।