ত্রিপুরা
img

নববর্ষে ফুটবল উৎসবের প্রস্তুতি, ২০ লক্ষ টাকার টুর্নামেন্টে মাঠে লালবাহাদুর ব্যামাগার

নতুন বছরের শুরুতেই ফুটবল প্রেমীদের জন্য বড় উদ্যোগ—২০ লক্ষ টাকার বাজেটে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে লালবাহাদুর ব্যামাগার।Agartala-র ক্ষুদিরাম বসু স্কুল মাঠে এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয় বার পূজা।এই পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে ক্লাব কর্তৃপক্ষ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রণব সরকার, সম্পাদক অমল দেববর্মা, কনভেনর অভিজিৎ চন্দ্র সহ অন্যান্য কর্মকর্তারা।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছরে ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে এবং তরুণ প্রতিভাদের সুযোগ করে দিতেই এই উদ্যোগ।এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যেও এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।নববর্ষের শুরুতেই খেলাধুলার জোয়ার—ফুটবল টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তেজনা।