
টিটিএএডিসি নির্বাচনের ভোট গণনার আগে উদয়পুরে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল।।অভিযোগ, মঙ্গলবার রাতে দুই ব্যক্তি অন্যের পরিচয় ব্যবহার করে স্ট্রংরুমে ঢোকার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।ঘটনাস্থলে পৌঁছে Tripura Police দুই অভিযুক্তকে আটক করে। ধৃতদের নাম শান্ত ত্রিপুরা ও ফুলকুমার দেববর্মা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভোট গণনার আগে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠছে বিভিন্ন মহলে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ১৭ এপ্রিলের ভোট গণনাকে সামনে রেখে স্ট্রংরুমের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।গণনার আগে স্ট্রংরুমে নিরাপত্তা ত্রুটি—উদয়পুরের ঘটনায় বাড়ছে উদ্বেগ, কড়া পদক্ষেপের আশ্বাস প্রশাসনের।