

Apr 15, 2026
বাংলা নববর্ষের প্রথম দিনেই বড় সাফল্য অসম পুলিশের—চুরাইবাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ নেশার সিরাপ।গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে আসা ওই গাড়িতে তল্লাশি চালিয়ে তরমুজের নিচে লুকানো অবস্থায় উদ্ধার হয় বিপুল পরিমাণ এসকাফ সিরাপ।মোট ৯৫টি কার্টুনে ১৪,২৫০ বোতল নেশার সিরাপ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা।এই ঘটনায় দুই চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে Assam Police।পুলিশ সূত্রে জানা গেছে, নেশা সামগ্রী পাচার রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান জারি থাকবে।নববর্ষের দিনেই বড় মাদকবিরোধী অভিযান—চুরাইবাড়িতে অসম পুলিশের সাফল্যে চাঞ্চল্য।