ত্রিপুরা
img

নববর্ষে লক্ষ্মীনারায়ণ বাড়িতে হালখাতা ও পূজায় ভিড়

পয়লা বৈশাখে আগরতলায় জমে উঠল হালখাতা ও পূজার আয়োজন। লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভক্ত ও ব্যবসায়ীদের উপচে পড়া ভিড়।পাশাপাশি লক্ষ্মীনারায়ণ মন্দিরে পূজা দিয়ে রাজ্য, দেশ ও ব্যক্তিগত মঙ্গল কামনা করেন ভক্তরা।এই উপলক্ষে মন্দির চত্বর জুড়ে বসে মেলা। নানা দোকান, ভিড় আর আনন্দে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।পরিবার-পরিজন নিয়ে বহু মানুষ এই দিনটিকে আনন্দের সঙ্গে উদযাপন করেন।হালখাতা, পূজা ও মেলায় মিলেমিশে নববর্ষের প্রথম দিন আগরতলায় ধরা দিল উৎসবের রঙ।