

Apr 15, 2026
নববর্ষ মানেই বাঙালির পাতে জমজমাট খাবার। আর সেই প্রস্তুতিতেই আগরতলার বাজারগুলোতে দেখা গেল ক্রেতাদের ভিড়।বিশেষ করে মাছ ও মাংসের দোকানগুলোতে ক্রেতাদের দীর্ঘ লাইন। নববর্ষের দিনটিকে জমিয়ে তুলতে পছন্দের খাবার কিনতেই ব্যস্ত সাধারণ মানুষ।বিক্রেতাদের মুখেও হাসি—ভালো ব্যবসার আশায় দিনভর ব্যস্ততা।ক্রেতাদের মতে, নববর্ষের দিন পরিবারের সঙ্গে ভালো খাবার খাওয়ার ঐতিহ্য বহুদিনের, তাই এই ভিড় স্বাভাবিক।নববর্ষে খাওয়া-দাওয়ার আনন্দে আগরতলার বটতলা বাজারে উৎসবের আমেজ।