
টিটিএএডিসি নির্বাচনের ভোটগণনা ঘিরে উদ্বেগ—নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল তিপ্রা মথা।স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, কাউন্টিং এজেন্ট নিয়োগ সংক্রান্ত নির্দেশিকায় একাধিক অসংগতি ও আইনি অস্পষ্টতা রয়েছে।বিশেষ করে, যেকোনো বিধানসভা এলাকার ভোটারকে কাউন্টিং এজেন্ট হিসেবে অনুমোদনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে দল।এছাড়াও গণনার সময় রিটার্নিং অফিসারের টেবিলে শুধুমাত্র প্রার্থী বা নির্বাচনী এজেন্টের উপস্থিতি সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানানো হয়েছে।দলের দাবি, এতে গণনার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হতে পারে।স্মারকলিপিতে ভোটের দিন অশান্তি ও বহিরাগতদের প্রবেশের অভিযোগও তুলে ধরা হয়েছে, যা গণনার সময় আইন-শৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।এই প্রেক্ষিতে নির্দেশ প্রত্যাহার করে নতুন করে নিয়ম জারির দাবি জানিয়েছে দল।ভোটগণনার আগে কমিশনের দ্বারস্থ তিপ্রা মথা—স্বচ্ছতা নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ।