Category not found!
img

সাংবাদিকদের সমস্যা নিয়ে ডিজিপির সঙ্গে বৈঠক আগরতলা প্রেস ক্লাবের

সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যু নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করল আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি।এইদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সভানেত্রী চিত্রা রায়সহ মোট পাঁচজন সদস্য।বৈঠকে সাংবাদিকদের নিরাপত্তা, প্রেস পরিচয়পত্রের অপব্যবহার এবং কাজের পরিবেশ নিয়ে একাধিক বিষয় তুলে ধরা হয়।প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এই মুহূর্তে