ত্রিপুরা
img

উন্নয়নের নামে বিপর্যয়, ১৩ দিনের মাথায় অঙ্গনওয়াড়ী সিলিং ভেঙে চাঞ্চল্য

উন্নয়নের নামে বিপর্যয়, ১৩ দিনের মাথায় অঙ্গনওয়াড়ী সিলিং ভেঙে চাঞ্চল্য  ভারত চন্দ্র নগর ব্লক জুড়ে উন্নয়নের নামে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় সিলিং ভেঙে মাটিতে পড়ে যায়। ঘটনার সময় ছুটির কারণে শিশুরা উপস্থিত না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও, এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ঠিকাদার ও স্থানীয় দুই প্রতিনিধি শ্রীকান্ত সেন ও আশিষ পাটারী। অভিযোগ, তারা সাংবাদিকদের কাজ বন্ধ করার হুমকিও দেন।জানা গেছে, এই কাজের দায়িত্বে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ার বিনয় বনিকের বিরুদ্ধেও আগেও নিম্নমানের কাজের একাধিক অভিযোগ উঠেছে।

এই মুহূর্তে