
শান্তিরবাজারে নতুন জ্বালানি পরিষেবা, চালু ‘M/S Bhairav Energy আগামী ২৯ এপ্রিল থেকে বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ভারত পেট্রোলিয়াম-এর অধীনে পরিচালিত নতুন পেট্রোল পাম্প ‘M/S Bhairav Energy’। উদ্বোধনের আগে পাম্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পরিদর্শন। ওজন ও পরিমাপক দপ্তরের আধিকারিক চুনিলাল গোস্বামী ডিসপেন্সিং ইউনিট, মাপযন্ত্র, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন। তিনি জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী সবকিছু সঠিক রয়েছে, যা গ্রাহকদের জন্য স্বচ্ছ ও নির্ভুল পরিষেবা নিশ্চিত করবে।এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন BPCL-এর হেড রিটেল (ইস্ট) সুধীপ্ত মুখার্জি, স্টেট হেড (নর্থ ইস্ট) ইন্দ্রনীল ব্যানার্জি সহ সংস্থার অন্যান্য আধিকারিক ও স্থানীয় বিশিষ্টজনেরা।নতুন এই পাম্প চালু হলে শান্তিরবাজার ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চালকদের জ্বালানি সংগ্রহে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।