

Apr 23, 2026
বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে ভাবনস ত্রিপুরা বিদ্যামন্দিরে বিশেষ কর্মসূচি বই পড়া, প্রকাশনা এবং মেধাস্বত্ব বা কপিরাইট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের মূল উদ্দেশ্য। শেক্সপিয়র ও সার্ভান্তেসের মতো বিশ্ববিখ্যাত লেখকদের স্মরণে এই দিনটি পালিত হয়, যেখানে বইয়ের শক্তিকে উদযাপন করা হয়।এই উপলক্ষে ভাবনস ত্রিপুরা বিদ্যামন্দিরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা নিজেরা বই পড়ে এবং অন্যদের বই পড়তে উৎসাহিত করার বার্তা প্রদান করে।বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি বাড়লেও বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। তাই বই পড়ার গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়।