ত্রিপুরা
img

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা প্রশাসনের যৌথ টিম

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা প্রশাসনের যৌথ টিম  রাজ্যের এডিসি নির্বাচন পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর প্রশাসন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার নির্দেশের পর বৃহস্পতিবার পশ্চিম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ টিম মান্দাই এলাকা পরিদর্শন করে।  নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, রুরাল পুলিশের অতিরিক্ত এসপি, ত্রিপুরা স্টেট রাইফেলসের দশম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারসহ অন্যান্য আধিকারিকরা।এদিন জেলা শাসক মান্দাই ব্লক আধিকারিক ও মান্দাই থানার ওসির সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে তিনি জানান, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং ধীরে ধীরে এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরছে।অন্যদিকে পুলিশ সুপার নমিত পাঠক জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

এই মুহূর্তে