
১৯ আমতলী-গোলাঘাটি কেন্দ্রের বাথানমুড়া এলাকায় চাঞ্চল্যকর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, বিজেপি দলের ৮ নম্বর বুথের সভাপতি সনজিৎ দেববর্মার বাড়িতে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় তার স্ত্রী গোলাপি দেববর্মা এবং চার বছরের শিশু সন্তান পিরা দেববর্মাও গুরুতর বিপদের মুখে পড়ে।পরিবারের দাবি, প্রাণ বাঁচাতে সনজিৎ দেববর্মা স্ত্রী ও সন্তানকে নিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যান। এর ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।এদিকে আগুনে পুড়ে যায় বসতঘরের একাংশ, দরজা-জানালা সহ বাড়ির ঠাকুর মন্দির। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনার জন্য মথা দলের কিছু কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আক্রান্ত পরিবার। যদিও এই অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।শনিবার সকালে সংবাদমাধ্যমের সামনে এসে ঘটনার বিচার চেয়েছেন সনজিৎ দেববর্মা।এই ঘটনাকে ঘিরে বাথানমুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্তে নেমেছে পুলিশ।