ত্রিপুরা
img

এডিসি ফল ঘোষণার পর রাজ্যজুড়ে নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ

এডিসি ফল ঘোষণার পর রাজ্যজুড়ে নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এডিসি নির্বাচনে মথার বিজয় সুনিশ্চিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের একাধিক অভিযোগ সামনে আসছে।অভিযোগ কোথাও অগ্নিসংযোগ, কোথাও বাড়িঘর ভাঙচুর, আবার কোথাও রাজনৈতিক কর্মীদের উপর হামলা ও বাজার বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। অভিযোগ , মথা দলের একাংশ কর্মী-সমর্থকেরা বিজয়ের পর তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে জানা যাই, বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ থেকে ২৫ জন বিজেপি কর্মী আতঙ্কে একটি বিশ্রামাগারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।তেলিয়ামুড়া-মহারানীপুর এলাকায় আরও জানা গেছে, তুই মধু এলাকায় বিজেপির একটি পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং চাকমাঘাট বাজার সংলগ্ন কৃষ্ণপুর মণ্ডল কার্যালয় নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে।এই পরিস্থিতিতে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। যদিও সাধারণ মানুষের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি।