
মহিলা সংরক্ষণ বিল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও মহিলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।রাজ্যের কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও মহিলা কংগ্রেসের সদস্যরা অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।বিক্ষোভকারীদের অভিযোগ, এই বিলের ফলে বাস্তবে মহিলাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না, বরং রাজনৈতিক উদ্দেশ্যেই এটি প্রয়োগ করা হচ্ছে।তারা দ্রুত এই বিল প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন।এই বিক্ষোভ সভার মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বার্তা দিতে চায় যে, মহিলাদের প্রকৃত অধিকার ও সম্মান রক্ষার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবে।