

Apr 18, 2026
এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে আগরতলার মানিক্য কোর্টে বৈঠকে বসল তিপ্রা মথা নেতৃত্ব।এই বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় সুপ্রিমো Pradyot Kishore Debbarma সহ নবনির্বাচিত প্রার্থীরা। ফলাফল পরবর্তী রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই মূলত এই আলোচনা হয় বলে জানা গেছে।তবে এই বৈঠকের একটি বিশেষ দিক নজর কেড়েছে সকলের। কংগ্রেসের সময় Mahatma Gandhi যেভাবে মাটিতে বসে সাধারণভাবে বৈঠক করতেন, ঠিক সেই ধাঁচেই ফ্লোরে বসে বৈঠকে অংশ নেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য নেতারা।এই সরল ও ব্যতিক্রমী উপস্থাপনা রাজনৈতিক মহলে আলাদা করে আলোচনা তৈরি করেছে।