

Apr 18, 2026
মহাকরণে শনিবার খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের মন্ত্রী Sushanta Chowdhury।বৈঠকে রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করার ওপর জোর দেওয়া হয়। অত্যাবশ্যকীয় পণ্য, পেট্রোল, ডিজেল ও এলপিজির মজুত এবং সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখা হয়।দপ্তরের সচিব ও আধিকারিকদের উপস্থিতিতে রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজে পণ্য পৌঁছে দেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।মন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দিয়ে জানান, রাজ্যের প্রতিটি মানুষের কাছে গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।