ত্রিপুরা
img

খোয়াই মহকুমা কার্যালয়ে আধাঘণ্টা অন্ধকার, স্ট্রংরুম নিয়ে উদ্বেগ

খোয়াই মহকুমা কার্যালয়ে আধাঘণ্টা অন্ধকার, স্ট্রংরুম নিয়ে উদ্বেগ  খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘিরে তৈরি হল চাঞ্চল্য। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন।অভিযোগ।এই ভবনের ভেতরেই রয়েছে দুই কেন্দ্রের ইভিএম স্ট্রংরুম, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন।প্রতিনিধিদের অভিযোগ, বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘ সময় কোনো বিকল্প আলোর ব্যবস্থা বা জেনারেটর চালু করা হয়নি।তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।মহকুমা শাসক জানিয়েছেন, স্ট্রংরুমের নিরাপত্তায় কোনো ধরনের খামতি ছিল না এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।বিদ্যুৎ বিভ্রাট ঘিরে খোয়াইয়ে স্ট্রংরুম নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, প্রশাসনের ব্যাখ্যায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা।