ত্রিপুরা
img

উষা বাজারে ৮০ এমএলডি জল পরিশোধন প্রকল্প পরিদর্শনে রাজ্যপাল

উষা বাজারে ৮০ এমএলডি জল পরিশোধন প্রকল্প পরিদর্শনে রাজ্যপাল  ৮০ এম এল ডি ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ জল পরিশোধন প্রকল্প পরিদর্শন করেন রাজ্যপাল Indra Sena Reddy Nallu।এই প্রকল্পটি স্মার্ট সিটি মিশনের অধীনে অমৃত প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে শহরের জল সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।পরিদর্শনের সময় প্রকল্পের কাজের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং পরিষেবা ব্যবস্থা নিয়ে বিস্তারিত খোঁজ নেন রাজ্যপাল।তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার উপর জোর দেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প চালু হলে আগরতলা শহরের পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে।স্মার্ট সিটির উন্নয়নে আরও এক ধাপ—জল পরিশোধন প্রকল্পে জোর দিলেন রাজ্যপাল।