
নারী শক্তি বন্দন পদযাত্রা, আগরতলায় মহিলা মোর্চার র্যালি নারী শক্তি বন্দন কর্মসূচিকে সামনে রেখে আগরতলায় অনুষ্ঠিত হলো মহিলা মোর্চার পদযাত্রা।
Agartala-র রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র্যালি।লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।Bharatiya Janata Party Mahila Morcha-র উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক মহিলা কর্মী অংশগ্রহণ করেন।‘শক্তিশালী নারী, শক্তিশালী ভারত’ স্লোগানকে সামনে রেখে র্যালিটি শহরের বিভিন্ন পথে অগ্রসর হয়।আয়োজকদের মতে, এই সংরক্ষণ নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও বাড়াবে এবং সমাজে নারী শক্তিকে আরও দৃঢ় করবে।নারী শক্তি বন্দন কর্মসূচিতে আগরতলায় মহিলা মোর্চার র্যালি—উৎসবের আবহে মুখর শহর।