ত্রিপুরা
img

শান্তিপূর্ণ ভোটে শেষ এডিসি নির্বাচন, গণনার প্রস্তুতিতে প্রশাসন

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ত্রিপুরা উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদের ভোট গ্রহণ পর্ব। ভোট শেষে এখন শুরু হয়েছে গণনার প্রস্তুতি।
ভোট গ্রহণ শেষে রাতেই দুটি কেন্দ্রের মোট ৮৮টি ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে সংরক্ষণ করা হয়।এর মধ্যে আশারামবাড়ি-হালহালি কেন্দ্রের ৪৭টি এবং রামচন্দ্রঘাট কেন্দ্রের ৪১টি ইভিএম মহকুমা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের স্ট্রং রুমে সিল করে রাখা হয়েছে। মহকুমা শাসক কার্যালয়ে ৬০ জন কর্মীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির।এই প্রশিক্ষণে ইভিএম খোলা, ভোট গণনা, ফলাফল লিপিবদ্ধকরণসহ বিভিন্ন প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়।
শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া শেষে এখন নজর গণনার দিকে। কড়া নিরাপত্তায় চলছে প্রস্তুতি।