ত্রিপুরা
img

কৈলাসহরে বড় সাফল্য, বিপুল বার্মিজ সিগারেট উদ্ধার

ঊনকোটি জেলার কৈলাসহরে পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট। জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিকে রোড সংলগ্ন সাইফন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা বেলেনো গাড়ি থেকে প্রায় ৩ লক্ষ টাকার সিগারেট জব্দ করা হয়।কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে চালানো এই অভিযানে গাড়ি সহ দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতরা হলেন রাকেশ ভৌমিক ও তরীফ সরকার।ঘটনায় মামলা রুজু করে পুরো চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই পদক্ষেপে চোরাচালান রুখতে বড় সাফল্য বলে মনে করছেন স্থানীয়রা।