ত্রিপুরা
img

“তেলিয়ামুড়ায় ভয়াবহ সংঘর্ষ! অ্যাম্বুলেন্স-টমটম মুখোমুখি, আহত ৪”

“তেলিয়ামুড়ায় ভয়াবহ সংঘর্ষ! অ্যাম্বুলেন্স-টমটম মুখোমুখি, আহত ৪”  তেলিয়ামুড়ায় আবারও বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চারজন। ঘটনাকে ঘিরে উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন।সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে টমটমটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক।আহত মধ্যে রয়েছেন সুজিত দেবনাথ, নয়ন দাস, পবন দেবনাথ ও রমজান মিয়া। এখানেই শেষ নয়—অভিযুক্ত চালক বিমল দাসের বিরুদ্ধে আগেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও তেল চুরির অভিযোগে তাকে পূর্বে বদলি করা হয়েছিল।তবে মাত্র কয়েকদিন আগেই তাকে ফের তেলিয়ামুড়ায় দায়িত্বে আনা হয়। আর তার পরেই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা।এতে প্রশ্ন উঠছে—এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হল? কার স্বার্থে এই সিদ্ধান্ত?এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সর্বত্র। এখন নজর, দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়। বিস্তারিত ভাবে দেখে নেব আমাদের টিভির স্কিনে