
কাজল স্মৃতি অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ফাইনালে মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল ও সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টার।জমজমাট লড়াইয়ের শেষে ৩-১ গোলে জয় তুলে নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচ জুড়ে আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বিজয়ী দল।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল তুষার ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত ভৌমিক এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।