ত্রিপুরা
img

“আস্তাবল ব্রিজের পাশে কাটাখালে অজ্ঞাত দেহ উদ্ধার, চাঞ্চল্য”

“আস্তাবল ব্রিজের পাশে কাটাখালে অজ্ঞাত দেহ উদ্ধার, চাঞ্চল্য”  শহরের আস্তাবল ব্রিজ সংলগ্ন কাটাখাল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।ঘটনার পেছনে কোনো অপরাধমূলক দিক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।অজ্ঞাত এই দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সবার।