
“হাঁড়ি বিষুতে কিল্লা পিত্রাকামিতে শুরু বাবা গড়িয়া মহাপূজা” হাঁড়ি বিষু উপলক্ষে উদয়পুর মহকুমার কিল্লা পিত্রা কামিতে জমাতিয়া হদা সম্প্রদায়ের উদ্যোগে শুরু হলো ঐতিহ্যবাহী বাবা গড়িয়া মহাপূজা ও মহা উৎসব। সাতদিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাপূজার শুভ সূচনা হয়। সোমবার সকাল থেকেই পিত্রা কামি এলাকায় ভক্তদের ঢল নামে।ঐতিহ্যবাহী নিয়ম মেনে বাবা গড়িয়ার আরাধনা করেন পূজারীরা। ঢাক-ঢোল ও ধর্মীয় সঙ্গীতে ভক্তিময় হয়ে ওঠে গোটা পরিবেশ। সাতদিনব্যাপী এই উৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক কর্মসূচি, যা স্থানীয় মানুষের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে। ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে এই উৎসব যেন আরও একবার একতার বার্তা দিচ্ছে। এখন নজর, আগামী দিনগুলোর উৎসবের আয়োজনে।