ত্রিপুরা
img

“উদয়পুরে স্ত্রী-ছেলেকে কুপিয়ে খুন শিক্ষক”

“উদয়পুরে স্ত্রী-ছেলেকে কুপিয়ে খুন শিক্ষক”  উদয়পুরের বেলতলি এলাকায় ভোররাতে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। অভিযুক্ত অজিত দাস, পেশায় একজন শিক্ষক। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন তিনি।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয়দের দাবি, এমন ঘটনা আগে কখনও ঘটেনি এলাকায়। একজন শিক্ষক কীভাবে এমন ভয়াবহ কাজ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।একজন শিক্ষক, যিনি সমাজ গড়ার দায়িত্বে—তার বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে মানবিকতার। কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানতেই এখন নজর তদন্তের দিকে। বিস্তারিত ভাবে দেখে নেব আমাদের টিভির স্কিনে