

Apr 13, 2026
এয়ারপোর্ট থানার বড় সাফল্য, উদ্ধার ১৬টি হারানো মোবাইল প্যাকেজ হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ। প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ।এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, সাধারণ মানুষের সহযোগিতা ও পুলিশের তৎপরতায় হারানো মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মালিকরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।বিস্তারিত জানালেন ওসি সুশান্ত দেব