
শান্তির বাজারে শিশুশিক্ষা মন্দিরের উদ্যোগে বস্ত্র বিতরণ চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে কেন্দ্র করে শান্তির বাজার শিশুশিক্ষা মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি। বিদ্যালয়ের প্রিন্সিপাল উৎপল পাটারীর উদ্যোগে এলাকার মানুষের কাছ থেকে পুরনো বস্ত্র সংগ্রহ করে তা দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা। বস্ত্র পেয়ে খুশি হন উপকারভোগীরা, তাদের মুখে ফুটে ওঠে হাসি। স্থানীয়রা বিদ্যালয় কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। চলে যাবো পরবর্তী সংবাদে