ত্রিপুরা
img

জলেফা আমতলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত তিন

সড়ক দুর্ঘটনায় আহত হলেন তিন যুবক। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।
জানা গেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ জলেফা আমতলী এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হন তিন যুবক—উত্তম মগ, কমল মগ এবং সাকিব ত্রিপুরা।দুর্ঘটনার পর খবর পেয়ে সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তর-এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং তাদের সাব্রুম মহকুমা হাসপাতাল-এ নিয়ে আসেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে উত্তম মগের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।