ত্রিপুরা
img

দামছড়া থানার পুলিশের অভিযানে ধরা পড়ল দুই নেশা কারবারি

দামছড়া থানার পুলিশের অভিযানে ধরা পড়ল দুই নেশা কারবারি। স্কুটি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হিরোইন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ-এর দামছড়া থানা-র ওসি সঞ্জয় মজুমদার-এর নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী অভিযান চালায়।খবর ছিল, দুই যুবক একটি নম্বরবিহীন স্কুটি করে অবৈধ নেশা সামগ্রী নিয়ে পানিসাগর-এর দিকে রওনা দেবে। সেই অনুযায়ী নরেন্দ্রনগর এলাকায় ওত পেতে বসে পুলিশ।পরবর্তীতে সন্দেহজনক স্কুটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় স্কুটির ভিতর সাবানের কেসে লুকানো অবস্থায় মোট ৮টি কেস হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হিরোইনের মোট ওজন প্রায় ২৯ গ্রাম এবং এর কালোবাজারি মূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে।এই ঘটনায় পুলিশ দুই নেশা কারবারিকে আটক করেছে। ধৃতদের নাম লাল নং কিমা এবং বেঞ্জামিন ত্রিপুরা।
ধৃতদের বিরুদ্ধে NDPS Act অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।