
কমলপুর মহকুমা জুড়ে টেলিকম নেটওয়ার্ক বিপর্যয়কে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে Airtel ও Jio পরিষেবার দুর্বল নেটওয়ার্ক নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে।
কমলপুর মহকুমার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই দুর্বল হয়ে পড়েছে Airtel এবং Jio-এর নেটওয়ার্ক পরিষেবা। অনেক এলাকায় টাওয়ার থাকলেও সিগন্যাল প্রায় শূন্য বলেই অভিযোগ করছেন গ্রাহকরা।ফলে জরুরি মুহূর্তে ফোন করা বা কল রিসিভ করাও প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বারবার কল বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটছে। এর প্রভাব পড়েছে প্রশাসনিক কাজকর্ম, স্বাস্থ্য পরিষেবা, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাক্ষেত্রেও।অভিযোগ, মোবাইল প্যাকের মেয়াদ শেষ হলেই ইনকামিং এবং আউটগোয়িং—দুই পরিষেবাই বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ রিচার্জ না থাকলে ন্যূনতম যোগাযোগের সুযোগও থাকছে না। আর রিচার্জ করার পরেও পরিষেবার মানে তেমন কোনও উন্নতি হচ্ছে না বলে দাবি গ্রাহকদের।এই পরিস্থিতিতে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলছেন কমলপুরের বাসিন্দারা। দ্রুত নেটওয়ার্ক সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন তারা।
ডিজিটাল যুগে দাঁড়িয়ে এমন নেটওয়ার্ক বিপর্যয়ে ক্ষুব্ধ কমলপুরবাসী। এখন দেখার বিষয়, কবে নাগাদ সমস্যার সমাধানে উদ্যোগ নেয় সংশ্লিষ্ট সংস্থাগুলি।