
রাতের অন্ধকারে চাঞ্চল্য সিধাই থানাধীন আমগাছিয়া কালিকামুড়া পূর্ব পাড়ায়।স্থানীয় শ্রী শ্রী নরমদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ।
সকালে মন্দির খুলতে গিয়েই পুরোহিত ও স্থানীয়দের সামনে ভেসে ওঠে এক চাঞ্চল্যকর দৃশ্য। মন্দিরের ভিতরে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিভিন্ন পূজার সামগ্রী।প্রাথমিক অভিযোগ অনুযায়ী, প্রায় চার ভরিরও বেশি ওজনের একটি রূপার চেইন দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।ঘটনার পর তীব্র ক্ষোভ ছড়িয়েছে মন্দির ট্রাস্টের মধ্যে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই সিধাই থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছে পুলিশ। এলাকাজুড়ে শুরু হয়েছে জোর তদন্ত। এখন সবার নজর—রাতের আঁধারের এই রহস্যের জট কত দ্রুত খুলে ফেলে পুলিশ।
রাতের অন্ধকারে কে চালাল এই হামলা? ধরা পড়বে কি দুষ্কৃতীরা—চলছে তদন্ত