
কমলাসাগর পঞ্চায়েতে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা। সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে হাতেনাতে পরিস্থিতি ধরল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই।
জানা যায়, সোমবার দুপুর প্রায় ২টা নাগাদ কমলাসাগর অঞ্চলের ডিওয়াইএফআই নেতৃত্ব আচমকা পঞ্চায়েতে প্রবেশ করে। অভিযোগ ছিল একাধিক উন্নয়ন প্রকল্পে অনিয়মের।এর মধ্যে রয়েছে দেবীপুর বাজারে পানীয় জলের ট্যাংকি ফিল্টারিং প্রকল্প এবং দেবীপুর স্কুল সংলগ্ন কমিউনিটি হল সংস্কার কাজ।অভিযোগ, প্রায় ১ লক্ষ ৫৯ হাজার টাকার বেশি বরাদ্দ থাকলেও কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের। নতুন টিন লাগিয়ে পুরনো অংশ রং করে কাজ শেষ দেখানো হয়েছে বলেও অভিযোগ।অন্যদিকে পানীয় জলের ট্যাংকির ফিল্টারিং ব্যবস্থাতেও নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। কার্বন ব্যবহারের বদলে অনিয়ম করে কাজ করা হয়েছে বলেও দাবি সংগঠনের।ঘটনার পর পঞ্চায়েত সচিব দেবজ্যোতি ভট্টাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। পরে তিনি একাধিক অনিয়মের কথা স্বীকার করেছেন বলে দাবি সংগঠনের।এদিকে সচিব জানিয়েছেন, বিষয়টি ব্লক স্তরে জানিয়ে নতুন এস্টিমেট জমা দেওয়া হবে।