ত্রিপুরা
img

দাম বৃদ্ধিতে উত্তাল রাজপথ, সিপিআই বিক্ষোভ।

জ্বালানি তেল, রান্নার গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে ফের উত্তাল হয়ে উঠল রাজপথ।ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় বের হয় বিশাল প্রতিবাদ মিছিল।মিছিলে অংশ নেন দলীয় শতাধিক কর্মী-সমর্থক। 
তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সরকারের মূল্যবৃদ্ধির নীতির বিরুদ্ধে তীব্র স্লোগান দেন।মিছিল শেষে নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সেখানে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে সরব হন সিপিআই নেতৃত্ব।নেতাদের অভিযোগ, লাগাতার মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।তাদের দাবি, অবিলম্বে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। জ্বালানি তেল, রান্নার গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে ফের উত্তাল হয়ে উঠল রাজপথ।ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় বের হয় বিশাল প্রতিবাদ মিছিল।মিছিলে অংশ নেন দলীয় শতাধিক কর্মী-সমর্থক। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সরকারের নীতির বিরুদ্ধে তীব্র স্লোগান দেন।এরপর নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সেখানে কেন্দ্র সরকারের মূল্যবৃদ্ধির নীতির বিরুদ্ধে সরব হন সিপিআই নেতৃত্ব।নেতাদের অভিযোগ, লাগাতার মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।তারা হুঁশিয়ারি দেন, দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র করা হবে।