
দীর্ঘ ৪৫ দিন পর পবিত্র হজ পালন শেষে ত্রিপুরায় ফিরলেন ৭৪ জন হজযাত্রী।
পবিত্র হজ পালন শেষে দীর্ঘ ৪৫ দিন পর ত্রিপুরায় ফিরলেন ৭৪ জন হজযাত্রী।আগরতলা বিমানবন্দরে পৌঁছাতেই তাঁদের জানানো হয় উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা।হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু কল্যাণ ও অন্যান্য দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্যরা।ফুল ও শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় প্রত্যাবর্তনকারী যাত্রীদের।দীর্ঘ ধর্মীয় সফর শেষে পরিবার-পরিজনের সঙ্গে পুনর্মিলনে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকে বিমানবন্দর চত্বর।
“পবিত্র হজের এই আধ্যাত্মিক সফর তাঁদের জীবনে কী নতুন বার্তা নিয়ে এল? সেই অভিজ্ঞতার গল্পই এখন শোনার অপেক্ষায় স্বজনরা…