
Amtali থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই ছাগল চুরির অভিযোগ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অধরাই থেকে যাচ্ছিল চোরের দল। চুরির কাজে ব্যবহৃত গাড়িটির পিছু নেন এলাকার মানুষ। তবে পরিস্থিতি বেগতিক বুঝে তিন অভিযুক্ত পালিয়ে গেলেও, একজনকে হাতেনাতে ধরে ফেলেন বনকর্মীরা। পরে জনরোষের হাত থেকে রক্ষা করে অভিযুক্তকে ছাগল ও গাড়িসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম পরিতোষ সরকার। ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। তবে এখন প্রশ্ন উঠছে—এটি কি শুধুই একটি বিচ্ছিন্ন চুরির ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনও ছাগল চুরি চক্র? দিনদুপুরে চুরি, তারপর সিনেমার মতো ধাওয়া…কিন্তু প্রশ্ন এখন আরও গভীর—যারা পালিয়ে গেল, তারা কারা?আর এই চক্র কি শুধু ছাগল চুরিতেই সীমাবদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও বড় অপরাধ জগতের যোগসূত্র?সেই উত্তর খুঁজতেই এখন তদন্তে নেমেছে পুলিশ…