
উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা অনিমেষ দেববর্মা, পশ্চিম জেলার পুলিশ সুপার সহ একাধিক আধিকারিক। শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন আবেদন, মেধাতালিকা এবং ভর্তি সংক্রান্ত একাধিক দিক নিয়ে আলোচনা করেন আধিকারিকরা।পাশাপাশি NEET পরীক্ষাকে কেন্দ্র করেও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। পরীক্ষার্থীদের সঠিক প্রস্তুতি, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি নিয়ে মতামত তুলে ধরেন উচ্চশিক্ষা দপ্তরের কর্তারা। যাতে ভর্তি প্রক্রিয়া বা পরীক্ষাকে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই দিকেও নজর রাখার কথা জানানো হয়। শিক্ষা মহলের মতে, নতুন শিক্ষাবর্ষ এবং জাতীয় স্তরের পরীক্ষাকে সামনে রেখে সরকারের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্ন— নতুন নিয়ম ও প্রস্তুতি কতটা বদলে দেবে আগামী শিক্ষাবর্ষের ছবি? আর NEET-কে ঘিরে কি আসতে চলেছে আরও বড় কোনও সিদ্ধান্ত? এখন সেই দিকেই নজর ছাত্রছাত্রী ও অভিভাবকদের।