
পরিবারের অভিযোগ, জমির প্রকৃত মালিকের মেয়েরা বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় বিশ্বজিৎ সরকার ও তার সহযোগীরা। হামলায় এক বৃদ্ধা সহ তিনজন আহত হন বলে দাবি পরিবারের।আহতদের নিয়ে যাওয়া হয় মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই জমি দখলের চেষ্টা চলছে এবং লাগাতার হুমকিও দেওয়া হচ্ছে। বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসার পর মানবিক কারণেই বিশ্বজিৎ সরকারকে ওই জমিতে থাকার জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই জমির দখল নেওয়ার চেষ্টা শুরু হয়। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও, পরিবারের কর্তার মৃত্যুর পর ফের জোর করে জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ।এদিকে ঘটনায় পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আক্রান্ত পরিবার। থানায় জানানো হলেও প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি। জমি বিবাদ… অবৈধ দখলের অভিযোগ… আর তার জেরে রক্তাক্ত সংঘর্ষ। কিন্তু প্রশ্ন উঠছে— শুধুই কি জমির লড়াই, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র? আদালতে বিচারাধীন জমি ঘিরে কেন বারবার বাড়ছে উত্তেজনা? আর পুলিশি ভূমিকা নিয়েই বা কেন উঠছে একের পর এক অভিযোগ? এখন সেই দিকেই নজর গোটা এলাকার।