
রাজনৈতিক মহলে নতুন করে চর্চায় কুণাল ঘোষের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। একইসঙ্গে দিল্লির উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা ঘিরে শুরু হয়েছে জল্পনা।
পোস্টে “মতাদির সঙ্গে আছি, কিন্তু বারবার একই ভুলের…”—এই ধরনের বক্তব্য রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে।জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। তবে এই সফরের উদ্দেশ্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ফলে একইসঙ্গে পোস্ট ও সফর—দুই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল ও জল্পনা।
এটি কি শুধুই রাজনৈতিক যোগাযোগ নাকি দলের ভেতরে বড় কোনো সমীকরণের ইঙ্গিত? কুণাল ঘোষের পোস্ট এবং অভিষেকের দিল্লি সফর—দুটোর মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।