ত্রিপুরা
img

অভিষেকের দরজায় ইডি! বাড়ছে রাজনৈতিক উত্তাপ

দুর্নীতি মামলার তদন্ত ঘিরে ফের চর্চায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নোটিস।
তদন্তকারী সংস্থা সংশ্লিষ্ট মামলায় কিছু তথ্য ও নথি চেয়ে থাকতে পারে বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা একদিকে বিরোধীরা এই ঘটনাকে বড় ইস্যু হিসেবে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূলের দাবি, তদন্তের নামে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
ইডির এই পদক্ষেপ কি তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, আর তদন্তে সামনে আসবে কি নতুন কোনো তথ্য? এখন সেদিকেই নজর গোটা রাজনৈতিক মহলের।