ত্রিপুরা
img

বিশ্ব পরিবেশ দিবসে খোয়াই হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খোয়াই জেলা হাসপাতালে অনুষ্ঠিত হলো এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি। দুপুরে হাসপাতাল চত্বরে সবুজের বার্তা ছড়িয়ে পড়ে এই বিশেষ উদ্যোগকে ঘিরে।
হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষার বার্তা তুলে ধরা হয়।উপস্থিত ছিলেন খোয়াই জেলা হাসপাতালের এমএম সরবিন্দু রিয়াং সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে হাসপাতাল চত্বরে একাধিক গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত সকলে পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার বার্তা দেন।
পরিবেশ বাঁচাতে এই উদ্যোগ কি শুধু একটি দিনেই সীমাবদ্ধ থাকবে, নাকি খোয়াই জুড়ে ছড়িয়ে পড়বে সবুজ আন্দোলনের নতুন ঢেউ? নজর এখন পরবর্তী পদক্ষেপের দিকে।