ত্রিপুরা
img

আরজিকর বিতর্কের পর এবার সিনেমায় শঙ্কুদেব পন্ডা!

আরজিকর কাণ্ড নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শঙ্কুদেব পন্ডা এবার নতুন পথে। জানা যাচ্ছে, তিনি সিনেমা নির্মাণের দিকে এগোচ্ছেন।
সূত্রের খবর, আরজিকর সংক্রান্ত বিতর্কের পর এবার চলচ্চিত্র নির্মাণের পথে হাঁটছেন শঙ্কুদেব পন্ডা। তাঁর নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে আলোচনা।যা বাস্তব ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে এই সিনেমার কাহিনি, চরিত্র বা প্রেক্ষাপট নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল আরও বাড়ছে।
বিতর্কের পর সিনেমার পর্দায় কী সত্যিই উঠে আসবে আরজিকর-ঘটনার ছায়া? নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো গল্প বলবেন শঙ্কুদেব পন্ডা? এই নতুন উদ্যোগ কি আরও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে? নজর এখন সেই ঘোষণার দিকেই।