ত্রিপুরা
img

বিকল লরি, জাতীয় সড়কে ভয়াবহ যানজট!

যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী ট্রাক সহ শতাধিক যানবাহন। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। স্থানীয়দের অভিযোগ, ভারতমালা প্রকল্পের অধীনে চারলেন ও ফ্লাইওভারের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে। বৃষ্টির জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদাময় হয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে পরে এমকেসি ঠিকাদার সংস্থার কর্মীরা জেসিবি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কার ও লরি সরানোর কাজ শুরু করেন। পুরোপুরি স্বাভাবিক হয়নি যান চলাচল। নির্মীয়মাণ চারলেনের কাজ কবে শেষ হবে, আর কবে মিলবে স্বস্তির যাতায়াত— সেই প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে মুখে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে বাড়ছে ক্ষোভ।