ত্রিপুরা
img

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে লরি! ঘটনা লেম্বুছড়ায়

জানা যায়, অসমের শিলচর থেকে জিও স্মার্টপয়েন্টের নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী নিয়ে বিশালগড়ের দিকে যাচ্ছিল লরিটি। লেম্বুছড়া বাজার এলাকা অতিক্রম করার সময় আচমকাই স্টিয়ারিং লক হয়ে যায় বলে দাবি চালকের।এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে লরিটি। দুর্ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শুরু করা হয়েছে ঘটনার তদন্ত। স্টিয়ারিং লক, নাকি অন্য কোনও যান্ত্রিক ত্রুটি— কী কারণে ঘটল এই দুর্ঘটনা? তদন্তের পরই স্পষ্ট হবে আসল কারণ। তবে ফের প্রশ্ন উঠছে জাতীয় সড়কে ভারী যানবাহনের নিরাপত্তা নিয়েই।